জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ

 মশিউর রহমান 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের বৈধ মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনাজপুর–৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রার্থীদের মাঝে প্রতীক বণ্টন করেন। প্রতীক বরাদ্দের পূর্বে তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং আইনসম্মতভাবে প্রচার–প্রচারণা পরিচালনার বিষয়ে প্রার্থীদের দিকনির্দেশনা দেন।
এ সময় জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের প্রস্তুতি, দায়িত্ব ও করণীয় সম্পর্কে প্রার্থীদের অবহিত করেন।
প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান পেয়েছেন ধানের শীষ প্রতীক।
১০ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ডা. মো. আব্দুল আহাদ পেয়েছেন শাপলা কলি প্রতীক।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী আব্দুল গফুর পেয়েছেন লাঙ্গল প্রতীক।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে—
বিএনপির প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ এ.জেড.এম. রেজওয়ানুল হক পেয়েছেন তালা প্রতীক,
এস. এম. জাকারিয়া বাচ্চু পেয়েছেন কলস প্রতীক এবং
মো. রোস্তম আলী পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।
প্রতীক বরাদ্দ শেষে প্রার্থী ও তাদের কর্মী–সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই নিজ নিজ প্রতীক হাতে নিয়ে স্লোগান ও আনন্দ মিছিলের মাধ্যমে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

1

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

2

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

3

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

4

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

5

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

6

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

7

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

8

বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপাঠ

9

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

10

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

11

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

12

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

13

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

14

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

15

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

16

অডিটে ধরা পড়ল অর্থ নয়ছয়: আমিরাবাদ জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের

17

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

18

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

19

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

20