জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে শিক্ষা অনুদানের চেক বিতরণ

 
  মোঃ মশিউর রহমান 

 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ শিক্ষা অনুদানের চেক বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও সমিতির প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী আমজাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির কোষাধ্যক্ষ মোঃ ফসিউদ্দিন আহমেদ।
চেক বিতরণকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ১১ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ১২ হাজার টাকা এবং একজনকে ৮ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার শিক্ষা অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, “সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। প্রবীণরা সমাজের বোঝা নন, তারা আমাদের দেশের সম্পদ। তাদের যথাযথ মূল্যায়নের জন্য সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।”
অনুষ্ঠানে সমিতির নির্বাহী সদস্য সেলিনা খাতুন, রওশন আরাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হাসনাত রহমান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

1

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

2

ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজা ও সদস্য সচিব খালেদ

3

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

4

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

5

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

6

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

7

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

8

বীর মুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

9

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

10

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

11

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

12

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

13

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

14

হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস,এম সরওয়ারকে কারণ দর্শান

15

কৃষিতে বিপ্লব

16

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিলের

17

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

18

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

19

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

20