মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে গ্রাম্য শালিসে যুবককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে গ্রাম্য শালিস শেষে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে ছুরিকাঘাতে হত্যা করে‌ছে প্রতিপক্ষরা। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মো.জাকির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ ৷ গ্রেপ্তারকৃত মো.জাকির হোসেন বরকোটা(নোয়াপাড়া) গ্রামের মৃত নৈবর আলীর ছেলে ৷ ঘটনাটি ঘটে বিটেশ্বর ইউনিয়নের বরকোটা পোস্ট অফিসের সামনে। নিহত শাকিল বিটেশ্বর গ্রামের আব্দুল মালেকের ছেলে৷ সে পেশায় একজন কসাই ছিল৷
এলাকাবাসী ও মাংস ব্যবসায়ী নিহত শাকিলের দোকানের মালিক নবীর হোসেন বেপারী জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামে বরকোটা পোস্ট অফিসের সামনে গ্রাম্য শালিস শেষে পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের আবুল মোল্লা মেম্বারের নেতৃত্বে তার ভাতিজা হাফিজুর রহমান,সাদ্দাম মোল্লা,আবুল মোল্লা ও সাখাওয়াত মোল্লাসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল শাকিলের উপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে৷
গ্রাম্য শালিসের লোকজনরা সঙ্গে সঙ্গেই শাকিলকে গুরত্বতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথের মধ্যে তার মৃত্যু হয়৷ এদিকে ঘটনার সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান এবং শাকিল হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মো.জাকির হোসেন নামের একজন গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে৷তিনি আরো বলেন,এ হত্যাকান্ডের ঘটনায় যারাই জড়িত তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মামলা দায়ের করা হয়নি ৷ তবে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে৷


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

1

নওগাঁ -১ আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস; ভোটের মাঠে কে এগিয়ে

2

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

3

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

4

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

5

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

6

আনোয়ারায় শরীফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির প্রতিবাদে

7

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

8

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

9

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

10

টাঙ্গাইল-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকের উত্থানে, ভোটের সমী

11

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

12

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

13

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

14

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

15

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

16

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

17

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

18

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

19

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে

20