জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা

  মো আনিছুর রহমান 

সংসদ নির্বাচনের প্রার্থীদেরকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি বলেন, ‘থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি- এটা বড় উদ্বেগের বিষয়। প্রার্থীদের অস্ত্র দেওয়ার কথা বলে মূলত মবকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দু:সংবাদ।’
শনিবার বিকেলে উপজেলার সৈয়দটুলা গ্রামের খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
নিজের নির্বাচনে অংশগ্রহন করা প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘আমি জানিনা বাপের মতো বেটিরও কপাল আছে কি-না। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র- সময়ই এর উত্তর দিবে। মনোনয়ন আমি কিনবো না। এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের। তারা যদি মনে করেন, তবেই সেটা আমার হবে।’ তিনি বলেন, ‘আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তখন শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান আমার বাপকে জিততে দেয়নি।’
বক্তব্য প্রদানকালে তিনি ওসমান হাদির জানাজা প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ‘আজ ঢাকায় জানাজায় মানুষের ঢল নেমেছিলো। জানিনা ওসমান হাদির পর কার নাম আছে- এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়।’ নির্বাচন বানচাল করতে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে একইভাবে দেশের ভিতরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

1

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

2

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

3

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

4

ভাঙ্গুড়ায় ট্রাক ভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

5

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

6

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

7

জল্পনা-কল্পনার অবসান

8

১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

9

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

10

সুন্দরবনের কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ আটক দুই

11

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

12

চৌদ্দগ্রামের একই পরিবারের পাঁচজন নিহত

13

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

14

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

15

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

16

গাইবান্ধায় ভাতিজার বাড়ির সামনে ফুফুর অনশন

17

এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি

18

ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

19

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

20