মোঃ আলামিন মীর
প্রকাশঃ 13-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

থানায় অভিযোগ দায়ের করায় তাড়াশে জমি-জমা বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাট

সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নজিবর নামের এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর, গাছ পালা কর্তন, মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই কৃষক তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল সাড়ে ৫ ঘটিকায় উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাটাবাড়ি মৌজায় ৩০ শতক জমি নিয়ে ঈশ্বরপুর গ্রামের কৃষক নজিবর রহমানের সাথে পার্শ্ববর্তি গুরুদাসপুর উপজেলার বাহাদুর পাড়া (শিকারপাড়া) গ্রামের আব্দুল ছাত্তার মন্ডল ও আমির হোসেন মন্ডল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। ওই বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে আব্দুল ছাত্তার মন্ডলের নেতৃত্বে ৪৫ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড়, করাত, হাতুড়ী, শাবল ও হাসুয়া নিয়ে নজিবরের বাড়িতে হামলা চালায়। প্রথমে বাড়ির আঙ্গীনায় ১২ টি ফলন্ত লিচু গাছ, ১০ টি আম গাছ, ৫০ টি সুপারী গাছ কেটে ফেলে। পরে বাড়িতে প্রবেশ করে লোকজন তাড়িয়ে দিয়ে ঘরে ঢুকে ভাংচুর চালায়। এ সময় ঘরে থাকা ৪ বস্তা চাল, ৯ মন সরিষা, ১৫ মন রসুন, সাড়ে ৪ লাক্ষ নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

1

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

2

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

3

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

4

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

5

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

6

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

7

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

8

হোসেনপুরে পর্যটকদের দৃষ্টি কাড়ছে গ্রিক স্থাপত্য শৈলীর গাঙ্গা

9

ফটিকছড়িতে আলোচিত জোড়া খুন মামলার তিন পলাতক আসামি গ্রেপ্তার

10

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

11

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

12

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

13

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

14

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

15

পাবনায় বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ আটক ৪

16

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

17

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

18

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

19

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

20