মোঃ শরিফুল ইসলাম
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

তীব্র যানজটে ভোগান্তিতে ঘরমূখী উত্তরবঙ্গের যাত্রীরা

ঈদযাত্রার শুরুতেই ভয়াবহ যানজটে পড়েছে উত্তরবঙ্গমুখী মানুষ। ঢাকা থেকে ছুটে চলা বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে। চন্দ্রা পার হওয়ার পর কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল ও যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের খবর মিলেছে।
 মির্জাপুর থেকে ভোর ৫  রওনা দিয়ে এলেঙ্গা আসতে সকাল ৯টা বেজেছে। সময় যত যাচ্ছে  ততই লম্বা হচ্ছে যানজটের সারি। 
ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে বিরক্ত ঘরমুখী যাত্রীরা। বাসের ভেতরে বসে অনেকে বারবার গুগল ম্যাপে ট্রাফিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। যানজটের কারণে ঘরফেরত মানুষেরা অসন্তুষ্ট প্রকাশ করছেন। আরিফুল ইসলাম নামে এক যাত্রী বলছেন,বাড়ির উদ্দেশ্য ভোরে রওনা দিয়েছি যাতে দ্রুত যেতে পারি কিন্তু সেটা আর হচ্ছে না!  ঈদের বাহিরে বাড়িতে  যেতে যেখানে সময় লাগে ২-৩ ঘন্টা সেখানে অর্ধেক পথ আসতে সময় লেগেছে ৪ ঘন্টা, বাকী পথ যেতে কত সময় লাগবে সেটা আল্লাহই ভালো জানেন!
 গার্মেন্টসে চাকরি করা একজন মহিলা বলছেন, নাইট ডিউটি করে ভোর ৪ টায় বের হয়েছি বাড়িতে যাব বলে কিন্তু যে যানজট আধাঘন্টা পথ পাড়ি দিতে ৩ ঘন্টা সময় লেগেছে জানি না আজকে বাড়িতে যেতে পারবো কিনা! বেলা যত বেশি হবে যানজট আরো বাড়বে!
খুব বিরক্ত ও খারাপ লাগছে!
কেউ কেউ আবার প্রশাসনের অসহযোগিতা অব্যবস্থাপনাকেই যানজট তৈরি হওয়ার জন্য দায়ী করছেন।তারা বলছেন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের মত পর্যাপ্ত প্রশাসনের লোকজন না থাকা রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। গত ঈদুল ফিতরের সময় ট্রাফিক নিয়ন্ত্রণে থাকায় কিন্তু তেমন কোন যানজট হয়নি বলছেন তারা।প্রশাসন একটু শক্ত হয়ে  রাস্তাগুলো ক্লিয়ার রাখলেই যানজট সৃষ্টি হবে বলে মনে করছেন ঘরমুখী সাধারণ যাত্রীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

1

তাফসিরুল কুরআন মাহফিলের ভলেন্টিয়ার সম্মেলন ও পুরস্কার বিতরণ

2

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

3

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

4

৩ দিনের টানা বৃষ্টিতে বিপাকে জয়পুরহাটের প্রান্তিক জনপদ

5

গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, মেয়াদ কয় বছর, বাকি শর্ত কী

6

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

7

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

8

দেশের জন্য জীবন দিব তবুও আমেরিকার কাছে মাথা নত করবো না

9

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

10

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

11

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

12

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

13

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

14

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

15

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

16

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

17

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

18

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

19

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

20