জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সানজিদুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২২ নভেম্বর ২০২৫, শনিবার তালা শিল্পকলা একাডেমিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–০১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও উন্নয়নের রূপকার জনাব হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি বলেন,
“তারুণ্যই জাতির ভবিষ্যৎ। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নির্বাচন। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। অন্যায়, অবিচার ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে গণজোয়ার তৈরি করতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টো।
তিনি বলেন,
“স্বেচ্ছাসেবক দল সবসময় গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। নির্বাচন ঘিরে যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় দলকে আরও শক্তিশালী ও সংগঠিত হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব ও (সাবেক ছাত্রদল সভাপতি) জনাব শেখ শরিফুজ্জামান সজিব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর) সাদ্দাম হোসেন।
তারা বলেন,
“জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলের প্রতিটি কর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে। তৃণমূল শক্তিই আমাদের মূল শক্তি।”

সভায় তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ উপজেলার ১২টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

1

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

2

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

3

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

4

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

5

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

6

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

7

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

8

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

9

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

10

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

11

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

12

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

13

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

14

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

15

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

16

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেনন

17

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

18

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

19

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

20