জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তালা উপজেলার পাটকেলঘাটা থানায় দাঁড়ি ছিঁড়ে নেওয়া মামলায় আটক-১

কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ


সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে মারধর, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা, নগদ টাকা ছিনতাই ও দোকানে ভাঙচুরের অভিযোগে আশরাফুজ্জামান (২৬) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পাটককেকঘাটা থানা পুলিশ। সে কুমিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভানেত্রী তাছলিমা বেগমের ছেলে।


সোমবার (৩ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। তার পিতার নাম নুর ইসলাম গাজী।


প্রাপ্ত তথ্যে জানা যায়, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কুমিরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার শেখ হাফিজুর রহমানের ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত তার প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ট্রেডার্স’-এ প্রতিদিনের ন্যায় চাউল বিতরণ চলছিল। গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আশরাফুজ্জামান একটি ভুয়া কার্ড দেখিয়ে চাউল নিতে চাইলে কার্ডে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর না থাকায় তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে আশরাফুজ্জামান প্রথমে হাফিজুর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন, মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করে ড্রয়ারে থাকা চাউল বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা নিয়ে যান। এসময় বাঁধা দিলে হাফিজুর রহমানের হাতে থাকা মোবাইল ফোন ছুড়ে ফেলে ভেঙে দেন।


ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হলে হাফিজুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩ নভেম্বর গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।


এলাকাবাসী জানান, আশরাফুজ্জামান বিগত সরকারের আমলে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং স্থানীয়ভাবে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তার নাম জড়িত ছিল।


হাফিজুর রহমান বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ট্রেডার্স’-এ প্রতিদিনের ন্যায় চাউল বিতরণ চলছিল। গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আশরাফুজ্জামান একটি ভুয়া কার্ড দেখিয়ে চাউল নিতে চাইলে কার্ডে চেয়ারম্যান ও মেম্বারের স্বাক্ষর না থাকায় তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে সে ক্ষুব্ধ হয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করেন, মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করে ড্রয়ারে থাকা চাউল বিক্রির নগদ ৩০ হাজার ৫০০ টাকা নিয়ে যান। এসময় আমি বাঁধা দিলে সে আমার হাতে থাকা মোবাইল ফোন ছুড়ে ফেলে ভেঙে দেয়।


পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

1

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

2

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

3

টুঙ্গিপাড়ায় মহান বিজয় দিবস পালিত

4

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

5

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

6

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

7

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

8

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

9

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

10

মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা মাওলানা মাহমুদুল হাসান শা

11

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

12

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

13

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

14

খোয়াজপুর পখীরা চীন মৈত্রী সেতু’তে টোল না দেওয়াকে কেন্দ্র কর

15

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

16

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

17

নতুন ঘর পেলেন অসহায় বিমলা হাজং

18

সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন দাবীতে উত্তাল টাঙ্গাইল

19

কটিয়াদীতে অর্ধশতাধিক হাফেজ শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ

20