জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তালতলীতে রাইট টু গ্রো কর্মসূচির সমাপনী কর্মশালা

রাসেল জাহাঙ্গীর।।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্হা একশন কনট্রে লাফা (এসিএফ) এবং জাগোনারী কর্তৃক বাস্তবায়িত রাইট টু গ্রো কর্মসূচির সমাপনী কর্মশালা বরগুনার তালতলীতে অনুষ্ঠিত হয়েছে । 
বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এসিএফ-জাগোনারী রাইট টুগ্রো প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিএসও'র সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার সব্যসাচি সাহা
জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান শাহিন, সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মো.ইউনুচ,শারিকখালী ইউপি চেয়ারম্যান মো.ফারুক খান। ছোটবগী ইউপির প্যানেল চেয়ারম্যান গোলাম কবির, পঞ্চাকোরালিয়া প্যানেল চেয়ারম্যান মো.রুহুল মুন্সি প্রমুখ।
২০২১ সালে তালতলীতে কর্মসূচির যাত্রা শুরু হয়। এর মাধ্যমে ৫ হাজার ৯৪৪ জন শিশুর ওজন, উচ্চতা ও পুষ্টি পরিস্থিতি নির্ণয় করা হয়েছে। প্রতি দুই মাস পরপর শিশুদের শারীরিক বৃদ্ধি মাপা হয়েছে। উপজেলা পর্যায়ে ৭১টি সিএসও কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ১০০ টি হেলদি কমিউনিটি গঠন করা হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ তাদের বার্ষিক বাজেটে শিশু ও নারীর স্বাস্থ্য-পুষ্টি খাতে শতকরা ৩ শতাংশ বরাদ্দ রেখেছে। পাশাপাশি স্কুল পর্যায়ে ওয়াশ কার্যক্রম চালু করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দশ হাজার ৮০ জন নারীকে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে।
এ কার্যক্রম বাস্তবায়ন করেছে জাগনারী (এসিএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সমুদ্র সমাজ।
কর্মশালায় জানানো হয়, রাইট টু গ্রো কর্মসূচির ফলে তালতলী উপজেলায় শিশুদের পুষ্টিহীনতা কমেছে, মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বেড়েছে।
প্রকল্প সমন্বয়কারী মনির উজ্জামান বলেন,এই কর্মসূচি শুধু পুষ্টি উন্নয়ন নয়, স্থানীয় সরকারকে শিশুদের জন্য বাজেট রাখতে উৎসাহিত করেছে। এটি দীর্ঘমেয়াদে টেকসই হবে। কর্মশালার শেষে 
সকলে ওয়াশ ও পুষ্টি বিষয় কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠ

1

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

2

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

3

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

4

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

5

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

6

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

7

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

8

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

9

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

10

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

11

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

12

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

13

কালকিনিতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ

14

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

15

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

16

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

17

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

18

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

19

সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির

20