মোহাম্মদ আলী মাস্টার।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আহসান উদ্দিন খান শিপনের আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ৩নং ওয়ার্ডে
মদিনাতুল উলুম ইসলামিয়া এতিমখানা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ফুল মিয়ার সভাপতিত্বে ও বিএনপির নেতা ফারুক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ কমিটির সভাপতি আহসান উদ্দিন খান শিপন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য গত ২০২৩ সালের জুলাই মাসে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র রূপরেখা মধ্যে রয়েছে (০১) সংবিধান সংস্কার কমিশন গঠন, (০২) সম্প্রীতিমূলক (সমন্বিত রাষ্ট্রসত্ত্বা) প্রতিষ্ঠা ও (জাতীয় সমন্বয় কমিশন) গঠন, (০৩) নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, (০৪) রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, (০৫) প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, (০৬) আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তন, (০৭) সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, (০৮) নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, (০৯) স্বচ্ছতা নিশ্চিত করণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন, (১০) জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, (১১) প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, (১২) মিডিয়া কমিশন গঠন, (১৩) দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ, (১৪) সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, (১৫) অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, (১৬) ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান, (১৭) মুদ্রাস্ফীতি বিবেচনা শ্রমের ন্যায্য মজুরী নিশ্চিত করা, (১৮) শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা, (১৯) জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন, (২০) প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের উর্ধ্বে রাখা, (২১) বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা, (২২) শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান, (২৩) আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন, (২৪) নারীর ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ, (২৫) চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা, (২৬) ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির বাস্তবায়ন করা হবে, (২৭) কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, (২৮) সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, (২৯) জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা, (৩০) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং (৩১) যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদ সর্দার, যুগ্ম- সম্পাদক, সরাইল উপজেলা বিএনপি, জামাল হোসেন লস্কর, ছাত্র বিষয়ক সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা বিএনপি, মাওলানা উসমান গনি, যুগ্ম আহ্বায়ক, সরাইল উপজেলা কৃষকদল, গিয়াস উদ্দিন সোহাগ,আরিফুর রহমান সোহেল, সাবেক সহ- সভাপতি, সরাইল উপজেলা যুবদল, সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা ছাত্রদল, মুর্শেদ জামান জালাল, আহ্বায়ক, নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, নান্নু মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন যুবদল, সোহাগ মিয়া সাবেক যুগ্ম আহ্বায়ক নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদল, হাফিজুর রহমান মৈশান, সাবেক যুগ্ম আহ্বায়ক সরাইল উপজেলা ছাত্রদল,রুম্মান চৌধুরী, যুগ্ম আহবায়ক, সরাইল উপজেলা কৃষক দল,সাইফুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, সরাইল কলেজ ছাত্রদলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।