জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

আহমদ উল্লাহ  
 

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে রোববার অনুষ্ঠেয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশকে সফল করতে সমস্ত কার্যক্রম সুসম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

শনিবার দুপুরে ঐতিহাসিক এ মহাসমাবেশকে সফল করতে গৃহীত প্রস্তুতি কার্যক্রম তদারকির অংশ হিসেবে মেয়র পলোগ্রাউন্ড মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা ব্যবস্থা, নিরাপত্তা প্রস্তুতি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়সমূহ খতিয়ে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মহাসমাবেশে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ হয়।

পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চললেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ রয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম বরাবরের মতোই গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিক ভূমিকা রেখেছে, রোববারের মহাসমাবেশ সেই ধারাবাহিকতারই অংশ।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে মহাসমাবেশ আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন, এ প্রত্যাশা ব্যক্ত করে মেয়র সবাইকে সমাবেশে উপস্থিত হয়ে গণতন্ত্রের পক্ষে নিজেদের অবস্থান দৃঢ় করার আহ্বান জানান।

গণতন্ত্রের পক্ষে জনগণের ঐক্যবদ্ধতা প্রমাণে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, এই মহাসমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশ ও জাতির ভবিষ্যৎ রক্ষায় সকল ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নিয়ে গণতন্ত্রের পক্ষে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান প্রমাণ করতে হবে।

মেয়র বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিপতিত। ভোটাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে আওয়ামীলীগ দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই সংকট থেকে উত্তরণে তারেক রহমানের নেতৃত্বই আজ দেশের মানুষের একমাত্র ভরসা। তাঁর রাষ্ট্র সংস্কারের দর্শন ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ আবারও মাথা তুলে দাঁড়াবে।

তিনি বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের শক্তিশালী অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এই সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে।

মেয়র আরও বলেন, মহাসমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নাগরিক ভোগান্তি এড়ানো আমাদের প্রধান অগ্রাধিকার।

তিনি মহাসমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীসহ চট্টগ্রাম নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ, ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ বিএনপি নেতাকর্মীরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

1

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

3

ঈশ্বরগঞ্জে ১১ জনকে রড দিয়ে পিটিয়ে জখম

4

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

5

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

6

ইতিহাসের দুই সমান্তরাল পথ মিশে যাচ্ছে এক মোহনায়

7

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

8

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

9

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

10

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

11

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

12

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট,আনন্দে মাতোয়ারা দর্

13

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

14

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

15

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

16

মহিষের চর পাকা মসজিদে চরের মাটি কাটা নিয়ে উত্তেজনা

17

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

18

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ

19

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

20