জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

মোসাদ্দাক উর রহমান

তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আতিয়ার রহমান (আতিয়ার মিয়া) আর নেই। তিনি আজ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, আকস্মিকভাবে শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে পথিমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকের কাছে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলহাজ্ব আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবেও এলাকায় সুপরিচিত ছিলেন। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা স্থানীয় মানুষের কাছে তাকে একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধাভাজন নেতায় পরিণত করেছিল।
তার ইন্তেকালে তারাগঞ্জ উপজেলাসহ পুরো রংপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

1

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

2

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

3

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

4

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

5

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

6

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

7

জঙ্গি হামলায় ঝালকাঠির দুই বিচারক হত্যার ২০ তম বছরে শোক শ্র

8

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

9

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

10

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

11

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

12

আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি, কিন্তু এবার নয়

13

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

14

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

15

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

16

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

17

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

18

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

19

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

20