বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সাপাহার জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৬ নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। তিনি ৫ দফা দাবির পক্ষে যৌক্তিক পর্যালোচনা তুলে ধরে বলেন—
“এই দাবিগুলো বাস্তবায়ন করা না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই আগে কর্মসূচি বাস্তবায়ন, তারপর নির্বাচন।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আবুল খায়ের তরুণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন