মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী তক্ষক নামক বিলুপ্তপ্রায় প্রজাতির সাপসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।

এর আগে সোমবার (১৯ মে) রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানায়, বন্যপ্রানী পাচারের গোপন খবরে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে করিমের বসত ঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর রাখা বন্য প্রাণী একটি তক্ষক সাপ উদ্ধার করে। পুলিশ আরো জানায়,আসামী করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধের আরো একটি মামলা রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কেএম রবিউল ইসলাম জানান, এ সংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটকদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

1

জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শ

2

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

3

ঈশ্বরগঞ্জে কলেজের ভর্তির নামে চলছে লুটপাট, অধ্যক্ষের রুমে তা

4

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

5

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

6

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

7

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

8

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

9

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

10

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

11

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

13

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

14

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

15

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

16

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ব

17

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

18

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

19

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

20