মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 12-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা ও খুলনায় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ী এবং খুলনায় যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শ‌নিবার দুপু‌রে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘সাধারণ শিক্ষার্থী ও জনগণ’ ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনার জন্য প্রশাসনের ব্যর্থতা দায়ী। তারা অভিযোগ করেন, যারা আগে জুলুম-নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করেছে, আজ তারাই ক্ষমতার অপব্যবহার করে মানুষ খুন করছে, চাঁদাবাজি চালাচ্ছে, ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়াচ্ছে।
বক্তারা আরও বলেন, “আমরা এর আগেও খুনি, লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে জুলাই আন্দোলন করেছি। এবারও করব। অপরাধীরা যে দলই করুক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। বাংলার মাটিতে যেভাবে খুনি হাসিনার পতন ঘটানো হয়েছে, ঠিক তেমনি সন্ত্রাসীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
সমাবেশে দ্রুত সময়ের মধ্যে মিটফোর্ড ও খুলনার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় বক্তারা জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশে যে নৈরাজ্য চলছে, তাতে চুপ করে থাকলে কেউই নিরাপদ নয়।”
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ, তরুণ সমাজ এবং পেশাজীবীরাও অংশ নেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

1

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

2

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

3

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

4

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

5

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

6

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

7

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

8

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

9

পাবনায় করিমনের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

10

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

11

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

12

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

13

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

14

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

15

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

16

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

17

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

18

অবশেষে জনতার হাতে আটক আলম

19

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

20