জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডিঙ্গি নৌকাই এখানে ভরসা

মোঃ নাজমুল হুদা বেপারী।।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রত্যন্ত একটি ইউনিয়ন দেউলবাড়ী দোবড়া। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে এর অবস্থান। ইউনিয়নটি নিচু হওয়ায় বর্ষা মৌসুম থেকে শুরু করে প্রায় সারাবছরই এখানকার একটি বড় অংশ জলাবদ্ধতার কবলে থাকে।সড়ক পথে চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এখানকার মানুষের প্রধান যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে ডিঙ্গি নৌকা।


খালের দুইপাশ ঘেঁষে গ্রামের ভেতর দিয়ে চলে গেছে পানিপথ। স্থানীয়ভাবে ছোট খাল হলেও এটাই এখানকার জনসাধারণের দৈনন্দিন যাতায়াতের প্রধান পথ। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া, কৃষকদের হাটে পণ্য বহন, কিংবা অসুস্থ রোগীর চিকিৎসার জন্য হাসপাতালগামী পথ সবই নির্ভর করে এই নৌকা চলাচলের পথের ওপর।

স্থানীয়রা জানান, বর্ষাকালে নৌকা ছাড়া চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিছু মৌসুমী সাঁকো বা মাটির রাস্তা থাকলেও তা প্রায়ই পানিতে তলিয়ে যায়। শিক্ষার্থী ও বৃদ্ধদের জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এই ইউনিয়নের সোনাপুর গ্রামে রয়েছে সোনাপুর উচ্চ বিদ্যালয়, বিলডুমরিয়া গ্রামে রয়েছে ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদরাসা ও ডুমরিয়া নেছারিয়া বালক আলিম মাদরাসা। এছাড়া আরও রয়েছে কয়েকটি সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য নেই কোনো উপযুক্ত রাস্তা। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার জনসাধারণকে। শীতে নদী, খাল কচুরিপানায় এমনভাবে আটকে থাকে যাতে নৌকা কিংবা ট্রলারযোগেও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কোনো উপায় থাকে না।

অথচ এ অঞ্চলে রয়েছে অনেক মেধাবী শিক্ষার্থী, যারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ। যোগাযোগের অভাবে শুরুতেই ঝড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এসব কোমলমতি শিক্ষার্থীদের। দেশ এগিয়ে গেলেও যাতায়াত সমস্যার কারণে এ অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করার যুদ্ধ এখনো শেষ হয়নি।

এ ব্যাপারে বিলডুমরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আয়ুব আলী তালুকদার জানান, শৈশব থেকে দেখে আসা যাতায়াতের কষ্ট যেন শেষ হয়নি আজও। আমাদের জীবন অনেক কষ্টের। বাজার-সদাই থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা সবকিছুর জন্যেই আমাগো পাড়ি দিতে হয় অথৈ জল। আর এতে আমাদের একমাত্র বাহন হলো ডিঙি নৌকা। এক কথায় আমাদের জীবন নির্ভর করে ছোট্ট ডিঙির নৌকার ওপর।

সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন বলেন, উপজেলার প্রত্যন্ত দুর্গম এলাকা দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের আওতাধীন বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে শিক্ষার্থীদের নৌকা ট্রলার ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের কোনো মাধ্যমে নেই। যদি সরকার রাস্তা নির্মাণে উদ্যোগী হয়, তাহলে কোমলমতি শিক্ষার্থীসহ সার্বিক উন্নয়নের পথ তৈরি হবে বলে আমার বিশ্বাস।

স্থানীয় ডুমরিয়া নেছারিয়া বালক আলিম মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বায়জিদ জানান, রাস্তাঘাট না থাকায় আমাদের নৌকায় চড়ে মাদ্রাসায় যেতে হয়, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। যদি রাস্তাঘাট তৈরি হতো, তবে আমরা খুব উপকৃত হতাম এবং নির্বিঘ্নে বিদ্যালয়ে যেতে পারতাম।

দেউলবাড়ীর সাধারণ মানুষ চান, গ্রামে যাতে স্থায়ী সড়কপথ ও সেতু নির্মাণ হয়। পানিপথে নির্ভরতা কমিয়ে যোগাযোগ সহজ ও নিরাপদ করার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা বলেন, আমাদের যদি সরকারিভাবে প্রকল্প নেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

1

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

2

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

3

সৌন্দর্যের আরেক নাম নিয়ামতপুরের তালতলীর সারি সারি তার গাছ।

4

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

5

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক গাঁজা উদ্ধার; ০৩ মাদক

6

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

7

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

8

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

9

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

10

বর্ষাকালে

11

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

12

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

13

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

14

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

15

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

16

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

17

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

18

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

19

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

20