জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আমিনের প্রচারণা শুরু

সোহরাওয়ার্দী খোকন  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি)

শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।
প্রচারণায় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুদের সঙ্গে নিয়ে মির্জা ফয়সল আমিন সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরীক্ষিত, সাহসী ও ত্যাগী নেতা। ঠাকুরগাঁও-১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”
নির্বাচন আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আচরণবিধি মেনে চলতে সচেতন রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ বা শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফয়সল আমিন বলেন, “বর্তমানে বড় কোনো চ্যালেঞ্জ দেখছি না। একসময় একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, এখনও তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে দেশের আপামর জনসাধারণ নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমরা চাই দ্রুত, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে সংস্কার সনদে স্বাক্ষর করেছে এবং সেই সনদের আলোকে গণভোটে দলের প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে।
প্রশাসনের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “এখন পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও তারা এই নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় উপস্থিত বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
জেলা বিএনপির নেতারা জানান, আগামী দিনগুলোতে ঠাকুরগাঁও-১ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

1

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

2

হোসেনপুর-গফরগাঁও মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা

3

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

4

আশাশুনির আনুলিয়া ইউনিয়নে সামাজিক নিরীক্ষা বিষয়ক রিফ্রেশার

5

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

6

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

7

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

8

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

9

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

10

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

11

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

12

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

13

মনোনয়ন বঞ্চনার ক্ষোভে পার্বতীপুরে বিএনপির প্রতিবাদ সভা

14

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

15

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

16

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

17

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

18

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা

19

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

20