জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে দয়লবাবার অনুসারীর জানাযায় এলাকাবাসীর বাঁধা : ছেলেদের ক্ষমা চাওয়ার পর দাফন

মোঃ আব্দুল আউয়াল।।

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের জামাদারপাড়া গ্রামে এক ব্যক্তির দাফনকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর চলেছে টানাপোড়েন। দবিরুল ইসলাম (৫২) নামের ওই ব্যক্তি ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তিনি দয়ালবাবা নামে একটি তরিকার অনুসারী ছিলেন এ অভিযোগে তার জানাজা ও দাফন নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয় দ্বিধা–দ্বন্দ্ব।
মঙ্গলবার রাত তিনটার দিকে দবিরুল মারা গেলে সকালে তার লাশ বাড়িতে রাখা হয়। কিন্তু দিন গড়ালেও জানাজা হয়নি। বিকেল নাগাদ গ্রামের মানুষ ও আশপাশের কয়েক গ্রামের মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে জানান, ভ্রান্ত মতবাদের অনুসারী হওয়ায় তার জানাজা দেওয়া যাবে না। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। 
জামাদারপাড়া মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর হাদী বলেন, “দবিরুল দয়ালবাবার অনুসারী ছিলেন। সেই তরিকায় বলা হয় হাঁটতে হাঁটতে নামাজ পড়া যায়, খেতে খেতেও রোজা রাখা যায়। এগুলো ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। 
এলাকাবাসী জানায়, দবিরুল তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে কয়েক বছর আগে ওই তরিকার অনুসারী হন। এরপর থেকে তারা গ্রামের মসজিদে খুব একটা আসতেন না। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ জমতে থাকে।
পরিস্থিতি জটিল হলে বিকেল চারটার দিকে জামাদারপাড়া ও আশপাশের পাঁচ গ্রামের শতাধিক মানুষ বৈঠকে বসেন। সেখানে দবিরুলের দুই ছেলে রেজেকুল ও সুবহান সবার সামনে স্থানীয় মসজিদের ইমামের কাছে তওবা পড়েছেন এবং তারা প্রতিশ্রæতি দেন, আর দয়ালবাবার পথ অনুসরণ করবেন না। এরপর গ্রামের ইমাম, মসজিদ কমিটি ও মুসল্লিরা জানাজা দেওয়ার বিষয়ে একমত হন।
দবিরুলের ছোট ভাইয়ের স্ত্রী পারভিন বেগম বলেন, “এলাকার মানুষের কাছে ক্ষমা চাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমার ভাসুরের দাফন সম্পন্ন হয়। দিনভর টানাপোড়েনের পর শেষমেশ স্বাভাবিকভাবে মাটিচাপা দেওয়া গেল।”
জামাদারপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, “এলাকাবাসী চেয়েছিল, যেন দবিলুলের সন্তানরা আর ভ্রান্ত পথে না যায়। তারা সেই প্রতিশ্রæতি দেওয়ার পরই সবাই জানাজা ও দাফনে অংশ নেয়।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

1

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

2

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

3

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

4

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

5

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

6

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

7

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন

8

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প

9

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

10

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

11

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

12

মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত

13

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

14

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

15

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

16

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভি

17

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

18

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

19

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

20