Md. Rokonuzzaman
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

টেন্ডার ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ

সরকারি গাছ কাটতে গেলে উপজেলা পরিষদের রেজল্যুশন, টেন্ডার ও বন বিভাগের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এসব না করে উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগে কর্মকর্তাকে না জানিয়ে নিজ ক্ষমতার অপব্যবহার করে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে গনি খাঁ নামে এক গাছ ব্যাবসায়ীর বিরুদ্ধে।

শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী আঞ্চলিক সড়কের পাশে থাকা একটি শিশুকাঠ নামক একটি গাছ কাটার অভিযোগ করে এলাকাবাসী। 

সরেজমিনে গিয়ে দেখা যায় জমির মালিক বাবুল বেপারীর পুত্র আজিজুল হাকিম (৩২) নিজে দাঁড়িয়ে থেকে গনি খাঁ ও তার শ্রমিক দিয়ে গাছের বেশীর ভাগ অংশ কেটে ফেলেছে। এসময় তাদের কাছে সরকারি গাছ কাটার অনুমতি  আছে কিনা জানতে চাইলে তারা জানান, তাদের গাছ কাটার অনুমতি আছে।  

উপজেলা বনবিভাগ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, কাউকে গাছ কাটার কোন অনুমতি দেওয়া হয় নাই।  তবে সরকারী গাছ কাটার বিষয়ে একটা আবেদন পেয়েছি, আবেদন যাচাই-বাছাই করে অনুমতি যোগ্য হলে পরে গাছ কাটতে পারবে। 

অনুমতি ছাড়া সরকারী গাছ কাটার বিষয়ে  গনি খা জানান, সরকারী গাছ কাটার ক্ষমতা আমার আছে, আমি বনবিভাগে কাজকরি,  বনবিভাগ আমাকে বেতন দেয় এবং সে ক্ষমতা আছে বলেই আমি গাছ কেটেছি। 

 এ বিষয়ে মুঠোফোনে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানাকে অবগত করলে তিনি জানান, সরকারী গাছ কাটার কোন অনুমতি কাউকে দেওয়া হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

1

ধানের শীষে ভোট দিয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ দিন: কাজী আলাউদ

2

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

3

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

4

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

5

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

6

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

7

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

8

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে বিজিবি’র বিদেশি পিস্তল,ম্যাগ

10

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

11

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

12

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

13

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

14

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

15

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

16

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

17

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

18

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

19

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

20