জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ৫

 মো: রাকিবুজ্জামান 
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পাঁচ বছরের এক শিশুর জন্মদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কুশলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে হেকমত আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জন্মদিন অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া এবং গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইট ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে, ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, হেকমত আলী শেখ তাঁর ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে অনুষ্ঠান আয়োজন করেন। একই সময়ে প্রতিবেশী লাভলু শেখ ও তাঁর পরিবারের পক্ষ থেকে আলাদাভাবে একটি পিকনিকের আয়োজন করা হয়, যেখানে গান বাজানো হচ্ছিল। রাত আনুমানিক ১০টার দিকে গান বাজানো বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় ভুক্তভোগী লাভলু শেখ অভিযোগ করে বলেন, আমরা পরিবারের লোকজন নিয়ে পিকনিক করছিলাম। একটি ছোট গানের বক্সে গান বাজানো হচ্ছিল। তখন নাজমা বেগম আমাদের বাড়িতে এসে হুমকি দেন এবং লাঠি দিয়ে ঘরের দরজায় আঘাত করেন।
অন্যদিকে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফায়েক মেম্বার জানান, ঘটনার পর তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে পরে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হেকমত আলী শেখের পক্ষের লোকজন লাভলু শেখের বাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগও উঠেছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি ) আইয়ুব আলী জানান, ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

1

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

2

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

3

বাগেরহাটে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে শেখ ফরিদুল ইসলাম

4

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

5

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

6

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

7

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

8

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

9

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

10

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

11

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

12

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

13

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

14

সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধভাবে মাটি কাটায় চারজনে

15

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা

17

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

18

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

19

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

20