জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বিভিন্ন স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ

মোঃ ইকবাল হোসেন খান।।

দেশের পরিবেশ সংরক্ষণে উদ্যোগ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা ও দিঘুলিয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও দিঘুলিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক শানু, ভিপি নুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, শহর যুবদলের সদস্য সচিব মীর মাজেদুর রহমান সজীব, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শাওন, শহর বিএনপির সহ-সভাপতি আসলাম মিয়া, সহজ শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু ও জেলা যুবদলের সদস্য তারেক সিদ্দিকী সুজন। 
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অন্তত একটি করে গাছ রোপণ ও যত্ন নেওয়ার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

1

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

2

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

3

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

4

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

5

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

6

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

7

শিবচরে ডাকাতি মামলার -৩ ডাকাত গ্রেফতার

8

হোসেনপুরে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট

9

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

10

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

11

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

12

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

13

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

14

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

15

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

16

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ,

17

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

18

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

19

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

20