জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সীমান্ত হত্যা, মাদক-মানব-গরু পাচার রোধে কমান্ডার পর্যায়ে বৈঠক

বাবুল আক্তার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের জিরে লাইনে ৫৮ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে । আজ (৪ অক্টোবর) শনিবার সকাল ৮টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকের নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবি কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম ও ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শৈলেশ কুমার ।
৫৮ বিজিবি কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র সীমান্ত মেইন পিলার ৫৩ এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে । সেখানে দুই ঘন্টাব্যাপি আলোচনায় বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।
উল্লেখ্য- উক্ত বৈঠকে ৫৮ বিজিবির পক্ষে স্টাফ অফিসারসহ ১০ জন ও বিএসএফ’র পক্ষে ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনসমুহেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামদেবপুর নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা উদ্বোধন

1

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

2

কেন ভেস্তে গেল ১ বক্স নীতি

3

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

4

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

5

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

6

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

7

বগুড়ায় জাল নোটসহ দুইজন আটক

8

রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ

9

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী মডেল বিদ্য

10

মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা সপ্তাহ পার হলেও মামলা

11

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

12

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

13

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

14

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

15

কলম্বোতে ব্রুক ঝড়, সিরিজ জিতল ইংল্যান্ড

16

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

17

বেতন বন্ধে উত্তাল তারাকান্দি যমুনা সার কারখানা

18

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

19

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

20