জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে প্রতিবেশীর সাথে পরকীয়া জেরে এক গৃহবধূর আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামে প্রতিবেশীর সঙ্গে পরকীয়ার জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
রোববার সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না খাতুন (২৫)। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের স্ত্রী। তাদের দু’টি ছেলে রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে জ্যোৎস্না খাতুনের সঙ্গে প্রতিবেশী আশরাফুল নামের এক ব্যক্তির পরকীয়ার সম্পর্ক ছিল। শনিবার রাতে জ্যোৎস্নার চাচাতো ভাই আরিফুল হোসেন তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে বিষয়টি তিনি জ্যোৎস্নার স্বামী নুরুজ্জামানকে জানান।
পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে কথাকাটাকাটি হয়। এরপর সকালে দুই সন্তানকে স্কুলে পাঠিয়ে জ্যোৎস্না নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এখন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জ্যোৎস্নার আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর ম

1

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

2

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিত

3

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

4

কালিয়াকৈরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনু

5

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

6

বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

7

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

8

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম? প্রশ্ন মীর স্নিগ্ধের

9

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

10

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

11

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

12

গোয়ালন্দে এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স

13

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

14

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

15

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

16

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

17

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

18

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

19

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

20