জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

‎আল-আমীন জোয়ার্দ্দার, ঝিনাইদহ।


‎'ঝিনাইদহে শৈলকূপা উপজেলার ভাটইবাজার স্বংলগ্ন আসাননগর ও কালীগঞ্জ উপজেলার  পাতিবিলা বটতলা এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।'

‎সোমবার (১০ নভেম্বর) আনুমানিক ৩ :৩০ ঘটিকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটইবাজার পার্শ্ববর্তী আসাননগর এলাকায় চলন্ত বাস চাপায় মিরাজ হোসেন(২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মিরাজ হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

‎জানা যায়, মিরাজ শৈলকূপায় কাজ শেষে মোটরসাইকেলে ঝিনাইদহে ফেরার পথে ভাটইবাজার পার্শ্ববর্তী আসাননগর এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চাপা দিলে  ঘটনাস্থলেই সে মারা যান। পরবর্তীতে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠান।

‎শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

‎অন্যদিকে,, একই দিনে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ট্রাকের চাপায় অপর আরেক মোটরসাইকেল আরোহী রফিক রেজা নিহত হন। নিহত রফিক রেজা শৈলকূপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের ছেলে। দূর্ঘটনায় তার সাথে থাকা যাত্রী নুরুজ্জামানও গুরুত্বর আহত হয়।

‎জানা যায়, রফিক রেজা ও নুরুজ্জামান একইসাথে  মোটরসাইকেলে মহেশপুর থেকে কালীগঞ্জে ফেরার পথে রাস্তার ওপরের বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রফিক রেজা নিহত হয় এবং তার সহযাত্রী নুরুজ্জামান মারাত্মক আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত নুরুজ্জামানকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

‎কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

1

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

2

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

3

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

4

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে

5

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

6

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

7

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

8

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

9

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

10

টাঙ্গাইলের ঘাটাইলে মুকুল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদ

11

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

12

শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্

13

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

14

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

15

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

16

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

17

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

18

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

19

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

20