জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

বাবুল আক্তার, ঝিনাইদহ :

ঝিনাইদহে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলায় কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা শহরের আরাপপুরে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান, জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রিজাউল করিম, ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।
কর্মশালায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সহ সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আলাউদ্দিন আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবানুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

1

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

2

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

3

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

4

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

5

মাদক

6

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

7

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

8

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

9

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

10

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

11

মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

12

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

13

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

14

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

15

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

16

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

17

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

18

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

19

সংবাদ সম্মেলনে হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন অভিযোগ বিএনপির

20