জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালি

আরিফুল ইসলাম।।
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে সাইকেল র‌্যালি। সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা’ এ র‌্যালির আয়োজন করে। রোববার সকাল ১০টায় সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে র‌্যালির সূচনা হয়। কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম র‌্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান এবং ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান।
র‌্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক হয়ে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, এবং সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী। র‌্যালিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় একশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে জনতার হাতে আটক আলম

1

কুলিয়ারচরে ভেটেনারি পল্লী চিকিৎসক কমিটি গঠিত: অভিষেক ও পরিচি

2

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

3

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

4

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল রানার মৃত্যু

5

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

6

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

7

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

8

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

9

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

10

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

11

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

12

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

13

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

14

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

15

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

16

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

17

আশুলিয়ায় ছয়জনকে হত্যা, লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

18

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

19

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

20