জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের শৈলকুপায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সুমন কুমার বিশ্বাস 
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ 
মাদক, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামূলক আলোচনা এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রীন শৈলকুপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (জিএসডিএফ)। 

জিএসডিএফ ফাউন্ডেশনের সভাপতি ড. মো: জাকির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো: গিয়াস উদ্দিন। 

প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
স্বাগত বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মেজর মো: ইয়ামিন আলী।

বিশেষ অতিথি ছিলেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: বাকী বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শরিফ উদ্দিন, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দার,  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট সমিতির সভাপতি মো: সাহিদুর রহমান, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাহার হোসেন ও সভাপতি ইনসান কবিরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা আযম খান সরকারী কমার্স কলেজের সহকারী অধ্যাপক শামীমুজ্জামান সবুজ ও অগ্রনী ব্যাংক প্রধান কার্যালয়েন সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রভাষ কুমার মন্ডল। 

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭ নং হাকিমপুর ও ৮ নং ধলহরাচন্দ্র ইউ‌নিয়‌নের ৬‌টি বিদ‌্যাল‌য়ের ১৭ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে ১ হাজার ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

1

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

2

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

3

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

4

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

5

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

6

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

7

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

8

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

9

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

10

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

11

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

12

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

13

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

14

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

15

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

16

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

17

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

18

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

19

পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফি

20