জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারে ধীরগতি: ক্ষোভে ফুঁসছে জনতা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মুহাম্মদ শাহ্ আলম।।

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ইলিয়াস হত্যার বিচারের দাবিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২১সেপ্টেম্বর)
 সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন,  নিহতের বাবা কালু গাজি, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান, দুলাল মন্ডল, এফএম সুলতান আহম্মেদ, আরেফিন সোহাগসহ অনেকে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু ইলিয়াস হত্যার প্রধান আসামি নাজমুলকে গ্রেফতার করা হলেও তার সহযোগী ও অন্য আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। তারা অভিযোগ করেন, থানা পুলিশ এ ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করছে, যা দুঃখজনক ও রহস্যজনক। বক্তাদের মতে, একটি নির্মম শিশু হত্যাকাণ্ডের মতো ঘটনায় পুলিশের এ ধীরগতি পুরো প্রশাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।

ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, মামলাটি তদন্ত চলছে। এই মুহুর্তে কোন তথ্য দিতেও নারাজ তিনি। 

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর গুম করে রাখা শিশু ইলিয়াসের মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

1

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

2

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

3

আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

4

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

5

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

6

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

7

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

8

সিঙ্গাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হ/ত্যা/র অ

9

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

10

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

11

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

12

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

13

আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিক

14

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

15

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

16

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

17

দিনাজপুরের খানসামায় যুবলীগ কর্মীসহ তিনজন আটক

18

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

19

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

20