জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের হামলায় সাবেক যুবদল নেতা আহত

এস.এম. পারভেজ।।

ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের হামলায় আহত হয়েছেন শহর যুবদলেল সাবেক আহ্বায়ক মিজানুর রহমান ফরাজি (৫৫)। বুধবার (১৩ আগস্ট) শহরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুই দিন আগে শহরের মসজিদবাড়ি এলাকায় সাবেক ওই যুবদল নেতার বাসার সামনের সড়কে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা ফেলে রাখেন। এ বিষয়ে তিনি বুধবার দুপুরে পৌরসভার পরিদর্শক জাহিদুল ইসলাম পলাশকে ময়লা সরিয়ে নিতে বলেন। এসময় ওই পরিদর্শক এখনই ময়লা সরিয়ে নেয়া যাবে না বলে জানান। এর একপর্যায়ে মিজানুর রহমান পরিদর্শক পলাশকে একটি চড় মারেন।
এ ঘটনার পরপর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা দলবদ্ধ হয়ে শহরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে মিজান ফরাজির ওপর হামলা চালান। এসময় তারা লাঠি, লোহার রড, বাঁশ ও পাথর দিয়ে মিজানুর রহমানের ওপর আঘাত করে আহত করে। হামলায় মিজানুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তিনি থানায় যান, পরে অবস্থা গুরুতর হওয়ায় সদর থানার ডিউটি অফিসার তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।
আহতের স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হামলা। তারা বলেন, ময়লা না নেয়ার প্রতিবাদ করায় মিজানুর রহমানকে রক্তাক্ত করা হয়েছে। যদিও হামলার পরপরই অভিযুক্ত পৌরকর্মীরা উল্টো ঝাড়ু হাতে মিছিল বের করে মিজানুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোসা. শাহীন সুলতানা জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনেছি মিজানুর রহমান আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের মারধর করেছেন। তবে আমাদের কর্মীরা তাকে মারধর করেছেন কি না, তা আমি জানি না।
পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, মিজান পৌরসভার এক কর্মীকে মারধর করেছেন, তাই কর্মীরা তার প্রতিবাদ করেছে। এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে
স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, যারা মারধরের অভিযোগে অভিযুক্ত, তারাই রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এতে আসল অপরাধীকে আড়াল করে ভুক্তভোগীকেই দোষী বানানো হচ্ছে।# 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে জেলা প্রশাসকের নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ

1

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

2

অধ্যাপক আহমদ হাসান চৌধুরী ফুলতলী সাহেবকে স্বাগত জানাল আল-ইসল

3

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে

4

বিএনপি'র ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা

5

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

6

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

7

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা

8

বাগেরহাটে কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

9

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

10

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

11

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

12

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

13

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

14

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

15

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

16

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

17

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

18

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

19

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

20