জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসতঘরে আগুিকান্ডে দগ্ধ শিশু

মিজানুর রহমান মুবিন

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামের শিবগঞ্জ হাট এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনায় এক  শিশু অগ্নিদগ্ধ হয়েছে। বুধবার দিবাগত রাতে মুচি ব্যবসায়ী বিষু দাসের বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় ভোররাতে হঠাৎ করে বিষু দাসের বসতঘরে আগুন লাগলে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে খবর দেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের ভেতরে থাকা অন্যদের নিশরাপদে উদ্ধার করা গেলেও   বিষু দাসের বড় মেয়ে আগুনে দগ্ধ হয়। দগ্ধ শিশুটিকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকার বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে নবগ্রাম বাজারে প্রবেশের মূল সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বরিশাল-আটঘর সড়কের নবগ্রাম ব্রিজসংলগ্ন নবগ্রাম মডেল হাই স্কুলের পাশ দিয়ে বাজারে ঢোকার সড়কটি ছোট হওয়ায় বিকল্প পথে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে বিলম্ব হয়। ফলে আগুনে ঘরটি পুরোপুরি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের বিষয়ে বিষু দাস জানান, ‘ফজরের সময় ধান সিদ্ধ করার জন্য বাজারসংলগ্ন গাজী বাড়িতে গিয়েছিলাম। এ সময় ঘরে আগুন লাগে। লোকজনের চিৎকার শুনে দ্রুত ফিরে আসি।’
ঝালকাঠি ফায়ার সার্ভিসের টিম লিডার মাহবুব বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিই। তবে বাজারে ঢোকার মূল সড়কটি সরু হওয়ায় বিকল্প সড়ক ব্যবহার করতে গিয়ে কিছুটা সময় লাগে। আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে আমরা প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় অবশিষ্ট আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনি।’
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

1

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

2

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

3

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

4

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

5

বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে ১টি

6

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে

7

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

8

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

9

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

10

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

11

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

12

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

13

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

14

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

15

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

16

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক

17

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

18

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

19

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

20