জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের ১০ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ১০ দিন পর অবশেষে আজ শনিবার দুপুর ১২.৩০টার সময়  শ্যাওলাপাড়া গ্রামে ভিতরগাড়ি নামক পুকুরের পাড় থেকে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র কাফি খন্দকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ বলেন,  শিশুটিকে হত্যা করে তার লাশ পুকুরের পাড়ের ঝোপঝারের মধ্যে ফেলে রাখা হয়েছে। 

নিহত কাফি  ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন কাফি খন্দকার। সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফিরেনি সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে একমাত্র ছেলের কোন সন্ধ্যান না পেয়ে পাগলপ্রায় বাবা-মা। 

শনিবার দুপুর ১২.৩০ টায় শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে তার অর্ধগলিত মরদেহ দেখতে পান ওই গ্রামের মশিউর রহমান কলমের স্ত্রী হাবিবা।  পরে পুলিশকে খবর দিলে সেখান থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় পুলিশ ওই গ্রামের মহিদুল ইসলাম (৪৫), বাবু খন্দকার (৫৫),ফরিদ খন্দকার (৬৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যান। 

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ শ্রী দীপেন্দ্র সিংহ বলেন ,  শিশুটির অর্ধগলিত  মরদেহ  উদ্ধার করা হয়েছে ,  ময়নাতন্তের জন্য  পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।  জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের ৩জনকে আটক করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

1

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

2

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

3

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

4

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

5

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

6

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

7

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

8

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

9

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

10

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

11

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

12

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

13

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

14

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

15

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

16

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

17

শিবিরের সাবেক জেলা সভাপতি সোহেলের সঙ্গে ১১ দলীয় প্রার্থী মাদ

18

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

19

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

20