জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট ও অযোগ্য নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি : শামীম ইসলাম শামীম


ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট ও অবৈধভাবে অযোগ্য নিয়োগের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রাহক ও সাধারণ মানুষ এতে অংশ নিয়ে ব্যাংকের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।

শনিবার (৬ অক্টোবর) সকাল ৯টায় কালাই উপজেলার পাঁচশিরা ইসলামী ব্যাংক কালাই শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য

মানববন্ধনে বক্তব্য রাখেন চাকুরি প্রত্যাশী আমিরুল ইসলাম, মোঃ রানা মিয়া, ব্যবসায়ী ফিতা মিয়া, আব্দুল আলীম, খাইরুল ইসলাম, এনামুল হক ও আব্দুল হাকীম রফিকুল ইসলাম, আব্দুল বারী  আরো অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাবে ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের অবৈধভাবে চাকরি দেওয়া হচ্ছে। এতে একদিকে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন।

অনিয়মের অবসান দাবি

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আমানতের জায়গা। অথচ এই প্রতিষ্ঠানের ভেতরে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে গ্রাহকদের আস্থা নষ্ট করা হচ্ছে। অবিলম্বে এসব অনিয়মের অবসান, লুটপাটের সঠিক তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি যোগ্য প্রার্থীদের স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের দাবি তোলেন।

সাধারণ মানুষের প্রতিক্রিয়া

স্থানীয় গ্রাহকেরা  ও গ্রাহক গোলাম রসুল।।  বলেন, ব্যাংকের টাকার সঠিক ব্যবহার না হলে গ্রাহকদের কষ্টার্জিত আমানতও ঝুঁকির মুখে পড়বে। তাই তারা সবার আগে ইসলামী ব্যাংককে দুর্নীতি ও প্রভাবমুক্ত রাখার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারায় এনসিপির এক যুগ্ন সমন্বয়কারী দিলেন আরেক যুগ্ন-সমন

1

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

2

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

3

পাটাগ্রামে মরহুম মোক্তার হোসেন মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্টের

4

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

5

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

6

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

7

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

8

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

9

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

10

নয়াপাড়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী অফিস উদ্বোধন

11

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

12

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

13

ভোলাহাটে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায়, ফ্রি রক্

14

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

15

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

16

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

17

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

18

ভেড়ামারায় মরনফাঁদ বটগাছ

19

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে ন

20