জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জামশেদ হত্যার ঘটনায় সাবেক রেলমন্ত্রী মজিবুল হকসহ চৌদ্দগ্রামের ৪২ জনের নামে মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কলেজ ছাত্র জামসেদুর রহমান মিয়াজি জুয়েল গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ১১ মাস পর সাবেক রেলমন্ত্রী মজিবুল হককে প্রধান আসামী করে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৮০ জন সহ ১২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন নিহতের চাচা মোঃ আইয়ুব মিয়াজী।
তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মেদ।
মামলার এজাহারে বাদী মোঃ আইয়ুব মিয়াজী উল্লেখ করেন, নিহত জামসেদুর রহমান তার বড় ভাই জালাল আহাম্মেদ মিয়াজীর সন্তান। জামসেদ কুমিল্লার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলো। এছাড়াও সে কোটা সংস্কার দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগষ্ট তার ভাতিজা জামসেদুর রহমান সকাল থেকে চৌদ্দগ্রামে কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ন আন্দোলনে অংশগ্রহণ করে। ওই দিন সরকার পতনের খবর শুনে হাজার হাজার ছাত্র জনতা বিজয় মিছিল করে। এ সময় চৌদ্দগ্রাম বাজারে আওয়ামীলীগের পার্টি অফিসের আশপাশ থেকে আন্দোলনকে দমন করার জন্য আওয়ামীলীগের স্বশস্ত্র সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র সহ ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে জামসেদুর রহমান নিহত হয়।  মামলার অন্যান্য আসামীরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রহমত উল্লাহ বাবুল, গোলাম মোস্তফা ভূইয়া বিপ্লব, সোহেল, সাবেক কাউন্সিলন আব্দুল হালিম, পৌর ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, সৈকত, বাবলু মোল্লা, আবু তাহের, সুমন রেজা, মোঃ শাহিন, তোফায়েল, মোশারফ, আলী হোসেন লিটন, হারুনুর রশিদ মাছুম, রাকিব, গাজী শহিদ, রফিকুল ইসলাম পাটোয়ারী, গাজী কাজল, ইমান আলী, মোঃ ইউসুফ, তুরাজ মজুমদার, আরশ মজুমদার, আলমগীর মেম্বার, নুরুল হুদা ফকির, একরামুল হক, কাজী মাছুম বিল্লাহ, পারভেজ, ফখরুল ইসলাম মেহেরাজ, নুর উদ্দিন রাজিব, সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, যুবলীগ নেতা মহিবুল আলম কানন মজুমদার, সুব্রত টোটন, ইয়াছিন আরাফাত, দ্বীন মোহাম্মদ,  সোহাগ, শামীম, জিহাদ হোসেন জাবেদ, সাজ্জাদ, লকিয়ত উল্লাহ সাগর, মাইন উদ্দিন দীপু, জামাল হোসেন ও হাফেজ বেলাল। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, ৫ আগষ্টে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত কলেজ ছাত্র জামসেদুর রহমানের হত্যার ঘটনায় তার চাচা আইয়ুব মিয়াজী বাদী হয়ে সোমবার রাতে ১২২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে আমরা আসামীদের গ্রেফতারের জন্য কাজ করে যাচ্ছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

1

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

2

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

4

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

5

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

6

বিনামূল্যে মৃতদেহ পরিবহনে দেশজুড়ে মানবতার উদাহরণ

7

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

8

টুঙ্গিপাড়ায় কৃষকলীগের আরো এক নেতার পদত্যাগ

9

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

10

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

11

বোরহানউদ্দিন দৌলতখানে জায়ামাত ইসলামের স্মরণকালের মোটর জাহান

12

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

13

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

14

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

15

ধামরাইয়ে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

16

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

17

ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

18

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

19

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

20