জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড এর নিয়ম অনুযায়ী জুন মাসের ১ তারিখ থেকে ফরম ফিলাপ এর কার্যক্রম শুরু হলে সেটি বহাল থাকে জুন মাসের ২৩ তারিখ পর্যন্ত ,এমত অবস্থায় শেষের দিকে অর্থাৎ ২০ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারের সমস্যা হওয়ার কারণে ফরম ফিলাপের কাজ করানো সম্ভব পর হয়ে উঠে না। এবং পরবর্তীতে এটি সমস্যার জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড এর নিয়ম অনুযায়ী জুন মাসের ১ তারিখ থেকে ফরম ফিলাপ এর কার্যক্রম শুরু হলে সেটি বহাল থাকে জুন মাসের ২৩ তারিখ পর্যন্ত ,এমত অবস্থায় শেষের দিকে অর্থাৎ ২০ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারের সমস্যা হওয়ার কারণে ফরম ফিলাপের কাজ করানো সম্ভব পর হয়ে উঠে না। এবং পরবর্তীতে এটি সমস্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড হতে আবার সময় পরিবর্তন করে তা বাড়িয়ে দেওয়া হয় ২৫ শে জুন পর্যন্ত , এরেই প্রেক্ষিতে আজ ২৩ শে জুন সকাল ১০ টা থেকে বিভিন্ন কম্পিউটার এর দোকান এবং অনলাইন প্লাটফরমে ভিড় জমেছে ফরম ফিলাপ করার জন্য, কিন্তু এখনো সার্ভার এর সমস্যা ঠিক না হওয়ার কারণে ভোগান্তিতে পড়ে আছে লাখো ছাত্র-ছাত্রী, এবং এটি একদিকে যেমন ভোগান্তির কারণ অপরদিকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আজকে জয়পুরহাটের কম্পিউটারের দোকান এর দৃশ্য হতে দেখা যায় এবং তাদের সঙ্গে কথা বলে এটাই বোঝা যায় যে তারা এই ফরম ফিলাপ দিয়ে অনেকটাই চিন্তায় আছে এবং ভোগান্তির শিকার হচ্ছে। তারা আরো স্পষ্ট করেন যে তাদের এই ফর্ম ফিলাপ করার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করতে হচ্ছে এবং কম্পিউটারের দোকানে এসে বসে থাকা লাগতেছে তারপরও সার্ভার ঠিক হচ্ছে না এবং সময়মতো কাজটা তারা করতে পারতেছেনা।
তাই পরিশেষে একটা বিষয় স্পষ্ট উঠে আসে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যাটি প্রায়ই হয়ে থাকে । যার কারণে ছাত্র-ছাত্রীরা ভোগান্তিতে পড়ে। এমত অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই সমস্যাটি না হয় এবং ছাত্র-ছাত্রীরা ভোগান্তির শিকার যেন না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে।
মন্তব্য করুন