জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনানি


রাতুল হাসান লিমন 

জাতিসংঘের আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) আজ সোমবার থেকে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটিই প্রথম কোনো গণহত্যা সংক্রান্ত মামলা, যা আইসিজেতে পূর্ণাঙ্গ শুনানির পর্যায়ে পৌঁছাল।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে।

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। পালিয়ে আসা রোহিঙ্গারা সে সময় হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ভয়াবহ ঘটনার বর্ণনা দেন। পরবর্তীতে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ওই অভিযানকে গণহত্যামূলক কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে।

তবে মিয়ানমার সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রাখাইন রাজ্যে পরিচালিত অভিযান ছিল সশস্ত্র মুসলিম জঙ্গি গোষ্ঠীর হামলার বিরুদ্ধে একটি বৈধ সন্ত্রাসবিরোধী পদক্ষেপ।

এই মামলার শুনানিতে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ভুক্তভোগীরা সরাসরি সাক্ষ্য দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে নিরাপত্তা ও সংবেদনশীলতার কথা বিবেচনায় এসব সাক্ষ্যগ্রহণের অধিবেশন জনসাধারণ ও গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে না।

স্থানীয় সময় আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি টানা তিন সপ্তাহ চলবে। জাতিসংঘের স্বাধীন তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কুমজিয়ান জানিয়েছেন, এই মামলাটি ভবিষ্যতে গণহত্যার সংজ্ঞা নির্ধারণ ও প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনে ১০ প্রার্থীর মনোনয়

1

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

2

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্ব

3

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

4

কুড়িগ্রামের চরাঞ্চল: শীতার্ত মানুষের পাশে জেলা চর উন্নয়ন কমি

5

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

6

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

7

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

8

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

9

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

10

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

11

"দেশ গড়ার পরিকল্পনা" আটঘরিয়ায় শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্ম

12

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

13

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

14

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

15

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

16

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

17

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

18

বানারীপাড়ায় আ .লীগ নেতা ডেভিল গৌতম সমাদ্দার আটক

19

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

20