জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জাউনিয়ারচরে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পরিকল্পিত অগ্নিসংযোগ, থানায় অভিযোগ

রাশিদুল ইসলাম।।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার জাউনিয়ারচরে অবস্থিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

এতে বিদ্যালয়ের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের কোষাদক্ষ মো: আনিছুর রহমান, চর রাজিবপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দানকৃত ও ক্রায়কৃত জমিতে ২০১৭ সালে “জাউনিয়ারচর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল নামক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন ও ২০২০ সালে পাঠদানের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। তবে করোনা মহামারির পর বিদ্যালয়ের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে।

অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই (২০২৫) ভোর আনুমানিক ৫ টার দিকে অজ্ঞাত নামা দুষ্কৃতিকারীরা পূর্বপরিকল্পিত ভাবে বিদ্যালয়ের কাঠ ও টিনের তৈরি ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে ছাই হয়ে যায়—

৭৫ ফিট বাই ২৫ ফিট টিনশেড ঘর (মূল্য প্রায় ৩ লক্ষ টাকা),সহ বিদ‍্যালয়ের আসবাবপত্র, শিক্ষার্থীদের বই পুস্তুক সহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।

শিক্ষার্থীদের ব্যবহৃত মালামালসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও রেজিস্ট্রার খাতা, পুড়ে ছাই হয়ে গেছে ।

অভিযোগে আরও বলা হয়, এটি কোনো স্বাভাবিক অগ্নিকাণ্ড নয় বরং পূর্বপরিকল্পিত এবং প্রতিহিংসা মূলক হামলা। এতে সন্দেহ ভাজন হিসেবে স্থানীয় কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে, যাদের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে এবং যারা সামাজিক যোগাযো গমাধ্যমে বিভ্রান্তি মূলক প্রচার চালিয়ে আসছে।

বিদ্যালয় কোষাধক্ষ আনিছুর রহমান বলেন, “বিদ্যালয়ের কার্যক্রম থেমে থাকলেও ভবনের ভেতর শিক্ষার্থীদের ব্যবহৃত সরঞ্জাম ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত ছিল। পরিকল্পিত ভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হয়েছে।”

তিনি এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিদ্যালয় রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অত্র ইস্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানের কাছে স্কুলে আগুনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন স্কুলের শুরু থেকে এসিস্ট্যান্ট হেড মাস্টার রিতা ম্যাডাম ও তার কয়েকজন অনুসারী স্কুলের কাজের বিরোধিতা করে আসছিল আমি মনে করছি এটা তাদের বিরোধিতার একটি অংশ। 
এ বিষয়ে চর রাজিবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রাপ্ত হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

1

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারণা চালাছে তাড়াইল থানা

2

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

3

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ

4

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

5

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ম

6

প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের

7

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

8

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

9

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

10

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

11

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

12

ঝালকাঠিতে সার্জেন্ট হাসান কে পুলিশ লাইনে ক্লোজ করায় ঘুষ সাম্

13

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

14

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

15

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

16

বিরলে শীতার্তদের মাঝে এসিআই ক্রপ কেয়ার এর শীতবস্ত্র বিতরণ

17

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

18

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

19

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

20