এস এম সিয়াম
প্রকাশঃ 14-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চার্জ, আহত শতাধিক

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত হয়েছেন ৫০ জন।  প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের ক্রসিং মোডের সামনে বসে পড়েন। 
বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড় আসলেই হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজারের  বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বান ভবন যমুনা অভিমুখে রওয়ানা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেইট বাঁধার সম্মুখীন হয়। পরে মৎস ভবনে ফের পুলিশের বাঁধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোডে আসতেই অতর্কিত টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ ৩০ জন আহত হন। টিয়ারগ্যাসে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন লিমন, এছাড়া ঢাকা ট্রিবিউন এর জবি প্রতিনিধি সোহান ফরাজি, দৈনিক সংবাদের জবি প্রতিনিধি মেহেদী। 
আহত সাংবাদিক মাহতাব লিমন, মেহেদীসহ অন্যান্য শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। 
আহত শিক্ষক সমিতির সেক্রেটারি ড. মো. রইছ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।
রমনা জোনের ডিসি মাসুদ বলেন, যমুনার সামনে জাওয়ার কোনো সুজোগ নেই।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো-
আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে ;জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, আমার শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালিয়েছে। আমার সহকারী প্রক্টরের উপির পুলিশ আঘাত করেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচারণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত এখন থেকে যাওয়া হবে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

1

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

2

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

3

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

4

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

5

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

6

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

7

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

8

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

9

বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ বেআইনি: শামা

10

নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

11

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

12

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

13

অসংখ্য যুদ্ধে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা ম

14

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

15

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

16

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

17

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

18

ভাঙ্গুড়ায় রুহুল বিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

19

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

20