ইমদাদুল হক মুনতাসির, চট্টগ্রামকোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, “হেফাজতে নেওয়া ছয় তরুণের কাছ থেকে চিন্ময় দাসের মুক্তির দাবিতে লেখা প্ল্যাকার্ড উদ্ধার হয়েছে। তাদের পরিচয় যাচাই ও উদ্দেশ্য সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল।”
শোভাযাত্রা আয়োজক জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু বলেন, “আমরা ধর্মীয় উৎসবের মধ্যে এ ধরনের রাজনৈতিক স্লোগানের বিষয়টি জানতাম না। পুলিশ ঘটনাটি দেখছে, আমরাও খোঁজখবর নিচ্ছি।”
শোভাযাত্রায় দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের কেউ কেউ জানান, কয়েকজন তরুণ হঠাৎ ভিড়ের মধ্যে স্লোগান দিতে শুরু করেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে নেয়।
উল্লেখ্য, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বর্তমানে একাধিক মামলায় কারাগারে আছেন। তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালিত হয়েছে।
পুলিশ জানিয়েছে, হেফাজতে নেওয়া ছয় তরুণের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে তদন্ত শেষে।মন্তব্য করুন