জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার উদ্যোগে জবি ছাত্রী হলে শারদীয় শুভেচ্ছা ও শিক্ষা সামগ্রী বিতরণ

এস এম সিয়াম।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারী শিক্ষার্থীদের শারদীয় শুভেচ্ছা কার্ড এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে ছাত্রী হলে অবস্থানরত হিন্দু ধর্মাবলম্বী দুই শতাধিক নারী শিক্ষার্থীদের সাথে এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করা হয়। জানা যায়, ছাত্রদলের এই কর্মসূচিটি শুধুমাত্র উৎসবের আনন্দ ছড়ানোর মাধ্যম নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রসার ঘটানোও তার লক্ষ্য।

এ প্রসঙ্গে হিন্দু ধর্মাবলম্বী একজন নারী শিক্ষার্থী বলেন, “আমরা সবাই দুর্গোৎসবের জন্য অনেক আনন্দিত ও সারা বছর অনেক আগ্রহী থাকি। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের মনে নতুন আশা জাগিয়েছে। তিনি আরো বলেন, শুভেচ্ছা কার্ডটি হাতে পেয়ে মনে হচ্ছে, পরিবার ছাড়া আমরা একা নই সবাই মিলে উৎসব করব। শিক্ষা সামগ্রী পেয়ে পড়াশোনায় আরও উৎসাহিত হয়েছি। এমন কর্মসূচি আরও হোক, ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়।”

 জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের সকলের জন্য আনন্দের উৎসব, এটি সমাজের দুর্বল অংশকে সাহায্য করার সুযোগও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং থাকবে।"

তিনি আরো বলেন, "এই বিতরণের মাধ্যমে আমরা শুধু আমাদের হিন্দু ধর্মাবলম্বী বোনদের শুভেচ্ছায় জানাচ্ছি না, বরং তাদের শিক্ষার পথ সহজ করে দিচ্ছি। দেবী দুর্গার আশীর্বাদে এই উৎসব সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আমরা সকলে মিলে এই উৎসবে অংশ নেব এবং আমাদের দেশের ঐতিহ্য রক্ষা করব।”

এসময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখওয়াতুল ইসলাম পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসিন আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, আব্দুল্লাহ আল মামুন সহ আরো শতাধিক নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

1

কিশোরগঞ্জে ৬ টি আসনে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

2

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

3

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

4

ফুলবাড়ীতে ১০ টির ও অধিক হিন্দু পরিবারসহ বিভিন্ন দলের কর্মীদে

5

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

6

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

7

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

8

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

9

বঙ্গোপসাগর থেকে লাইটার জাহাজে লাফিয়ে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ

10

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

11

টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

12

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

13

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

14

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

15

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

16

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

17

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

18

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

19

দাওগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

20