জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাগলনাইয়া থানাপাড়ায় নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে স্মারকলিপি

জিয়াউল হক।।

ছাগলনাইয়া থানাপাড়া এলাকার নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা জোরদারের দাবিতে থানাপাড়া উন্নয়ন ফোরাম বুধবার (১৩ আগস্ট) সহকারী পুলিশ সুপার ছাগলনাইয়া সার্কেল ফেনী তাসলিম হোসাইনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে সম্প্রতি এলাকায় চুরি, ডাকাতি, অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকদ্রব্যের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া প্রযুক্তিগত নজরদারির ঘাটতি ও নিয়মিত টহল কার্যক্রমের অভাবের বিষয়গুলোও তুলে ধরা হয়।
তাদের দাবির মধ্যে রয়েছে—
১,নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি
২,মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা
৩,অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতকরণ
৪,গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন
নিরাপত্তা পর্যবেক্ষণ কমিটি গঠন

সহকারী পুলিশ সুপার(সার্কেল) তাসলিম হোসাইন স্মারকলিপি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ওসি ছাগলনাইয়াকে প্রেরণ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “উল্লিখিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন থানাপাড়া উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী বাবুল হোসান, সদস্য সুফি নাফিজ ইমতিয়াজ শিমুল এবং আব্দুল মোমিন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

1

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

2

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

3

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

4

খাগড়াছড়িতে সেনা অভিযানে মগ পার্টির প্রধান কংচাইঞো মারমা নি

5

বগুড়ায় আবারও খু*ন, দুর্বৃত্ত*দের রা*ম দা দিয়ে খোকন নামে এক ব

6

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

7

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

8

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

9

শিশু সুরক্ষা সেমিনার আয়োজনে ফুলবাড়িয়া এপি ওয়াল্ড ভিশন বা

10

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

11

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

12

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

13

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

14

কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান

15

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

16

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

17

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

18

রাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

19

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

20