জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রাম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রতিষ্ঠান মালিককে যথাক্রমে ১৫ দিন ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 
বুধবার (২৮ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এর নির্দেশনায় বুধবার দুপুরে চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রমমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআই, কুমিল্লা এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন। 
অভিযানে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ভেজিটেবল সস উৎপাদন, সস উৎপাদনে ক্ষতিকারক রং ব্যবহার এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ মোতাবেক টিপানী ক্যামিকেল এন্ড কনজুমারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও বিএসটিআই এর নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, খাবার উৎপাদন কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং উৎপাদিত বেকারী পণ্য খোলা অবস্থায় ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আলিফ ফুড বেকারী নামের অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জনস্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত রাখায়   নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।  চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেনকে  ধন্যবাদ জানান সর্বস্তরের সাধারণ জনগণ, এইসময় স্থানীয় লোকজন জানায় বিগত সময় এই চৌদ্দগ্রাম উপজেলায় অনেক নির্বাহী অফিসার ও  অনেক ম্যাজিস্ট্রেট ছিল এই চৌদ্দগ্রামে। কিন্তু এই ভাবে অভিযান পরিচালনা করতে কোনদিন দেখিনি আমরা। বর্তমানে যারা এই চৌদ্দগ্রামে  নির্বাহী অফিসার ও  ম্যাজিস্ট্রেট  রয়েছে,  তাঁরা অনেক দক্ষতার সঙ্গে সাধারণ মানুষের কথা চিন্তা করে  ও  অসহায় মানুষেরা যেনো সঠিক বিচার পেয়ে থাকে তার জন্য  সততার সঙ্গে  অন্যায় জুলুমবাজ দের বিরুদ্ধে   অভিযান পরিচালনা করে যাচ্ছে।  তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা সহ  চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এর প্রতি।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

1

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

2

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়

3

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

4

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামা

5

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

6

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

7

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

8

বসুন্দিয়ার সাদুল্যাপুর প্রাইমারি স্কুলের বার্ষিক ফল প্রকাশ

9

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

10

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

11

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ মহিলা মাদককারবারী আটক

12

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

13

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

14

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

15

পলোগ্রাউন্ডের ঐতিহাসিক মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন

16

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

17

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

18

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

19

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

20