
কুমিল্লার চৌদ্দগ্রামে বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রতিষ্ঠান মালিককে যথাক্রমে ১৫ দিন ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এর নির্দেশনায় বুধবার দুপুরে চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রমমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআই, কুমিল্লা এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন।
অভিযানে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ভেজিটেবল সস উৎপাদন, সস উৎপাদনে ক্ষতিকারক রং ব্যবহার এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ মোতাবেক টিপানী ক্যামিকেল এন্ড কনজুমারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও বিএসটিআই এর নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, খাবার উৎপাদন কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং উৎপাদিত বেকারী পণ্য খোলা অবস্থায় ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আলিফ ফুড বেকারী নামের অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জনস্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেনকে ধন্যবাদ জানান সর্বস্তরের সাধারণ জনগণ, এইসময় স্থানীয় লোকজন জানায় বিগত সময় এই চৌদ্দগ্রাম উপজেলায় অনেক নির্বাহী অফিসার ও অনেক ম্যাজিস্ট্রেট ছিল এই চৌদ্দগ্রামে। কিন্তু এই ভাবে অভিযান পরিচালনা করতে কোনদিন দেখিনি আমরা। বর্তমানে যারা এই চৌদ্দগ্রামে নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট রয়েছে, তাঁরা অনেক দক্ষতার সঙ্গে সাধারণ মানুষের কথা চিন্তা করে ও অসহায় মানুষেরা যেনো সঠিক বিচার পেয়ে থাকে তার জন্য সততার সঙ্গে অন্যায় জুলুমবাজ দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছে। তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা সহ চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন এর প্রতি।