জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

অভি খান
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার দোয়েল চত্বর থেকে খিরনশালমুখী অত্যন্ত গুরুত্বপূর্ণ মিতল্লা সড়কে নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে অসংখ্য ভারি যানবাহন, পণ্যবাহী ট্রাক ও জনসাধারণ। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম-নীতির তোয়াক্কা না করে গার্ড ওয়ালের জায়গায় বাঁশের বেড়া ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, গার্ড ওয়াল নির্মাণের জন্য বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও টেকসই নির্মাণ সামগ্রী বাদ দিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে ভবিষ্যতে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং অনিয়মের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রেখে প্রতিবাদ জানায়।
এলাকাবাসীদের অভিযোগ—
“এতো ব্যস্ততম সড়কে বাঁশের বেড়া দিয়ে কাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা সরাসরি জনগণের অর্থের অপচয় এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।”
তারা আরও জানান, সঠিক মান বজায় রেখে সড়ক নির্মাণ না হলে চলাচলকারী যাত্রী ও ভারি যানবাহনের জন্য এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিকরা। তারা সড়কের মানোন্নয়ন ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানির সাভারে যুবদলের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

1

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

2

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

3

পাটগ্রামে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামায়াতে ইসলামীর এ

4

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

5

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

6

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

7

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

8

আমন ধানের ফলন ভালো

9

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

10

টাংগাইলের নাগরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষি

11

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

12

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

13

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

14

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

15

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

16

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

17

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

18

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

19

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

20