Mst: Meherun Nesa
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান আত্মগোপনে, প্রশাসনিক অচলাবস্থায় আশিদ্রোন ইউনিয়ন পরিষদ

 
আসরাফ এমরান
শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রসেন্দ্র প্রসাদ বর্ধন (জহর) দীর্ঘদিন ধরে প্রকাশ্যে না এসে আত্মগোপনে থাকায় কার্যত অচল হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম। একজন নির্বাচিত জনপ্রতিনিধির এ ধরনের দায়িত্বহীনতা ইউনিয়নবাসীর মৌলিক নাগরিক সেবাকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, ইউনিয়ন পরিষদে প্রতিদিনই জন্মনিবন্ধন, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন জরুরি সেবার জন্য ভিড় করছেন সাধারণ মানুষ। তবে চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে এসব আবেদন দিনের পর দিন ফাইলবন্দি হয়ে থাকছে। স্বাক্ষর না থাকায় অনেক আবেদন সরাসরি আটকে যাচ্ছে, ফলে সেবাপ্রত্যাশীরা বাধ্য হয়ে বারবার পরিষদে আসছেন।ইউনিয়ন আসা রহিমা বেগম বলেন আমি মোহাজিরাবাদ থেকে ১০০ শত টাকা ভাড়া দিয়ে আসছি এখন অফিসে থাকা লোকজন বলে আপনার স্বাক্ষর হয়নি,আপনি আরো দুইদিন পর আসেন। অপর আরেকজন মামুন মিয়া বলেন আমি তাহেরা নন্দরানী থেকে আসছি আমার মেয়ের জন্ম নিবন্ধন নিতে আমাকে ও বলা হয়েছে স্বাক্ষর হয় নি।আমরা দিন মজুর মানুষ আমরা কাজ বাদ দিয়ে দুই দিন পর পর আসা কি সম্ভব।
এছাড়া ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চেয়ারম্যানের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। মোবাইল ফোন বন্ধ, বাসভবনে তালা—সব মিলিয়ে পুরো ইউনিয়ন যেন নেতৃত্বহীন অবস্থায় পড়ে আছে। এতে সরকারি সেবা কার্যক্রম প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি ইউনিয়ন পরিষদের ওপর সাধারণ মানুষের আস্থাও চরমভাবে নষ্ট হচ্ছে।
একাধিক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যানের অনুপস্থিতিতে তারা চরম বিব্রত অবস্থায় রয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। উন্নয়ন প্রকল্পের ফাইল ঝুলে আছে, পরিষদের কার্যক্রম চলছে খণ্ডকালীন ও অগোছালোভাবে।
বিশ্লেষকদের মতে, একজন জনপ্রতিনিধি আত্মগোপনে থাকা মানে শুধু ব্যক্তিগত বিষয় নয়; এটি সরাসরি রাষ্ট্রীয় প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। প্রশ্ন উঠেছে—চেয়ারম্যান কেন আত্মগোপনে? এর পেছনে কোনো অনিয়ম, আইনি জটিলতা নাকি রাজনৈতিক চাপ রয়েছে? এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান অনুপস্থিত থাকলেও বিকল্প কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা প্রশাসনিক দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।
এলাকাবাসীর স্পষ্ট দাবি—অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

1

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

2

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

3

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

4

বাবাকে হারানোর এক মাস মাকে হারিয়ে অসহায় হামিম

5

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

7

প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যতে শোক সভা ও দোয়া মাহফিল

8

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

9

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

10

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

11

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

12

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

13

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

14

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

15

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

16

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

17

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

18

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

19

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

20