আনোয়ারুল ইসলাম জুয়েল।।
চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত পুটিমারী কাজলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জ্বরা-জ্বীর্ণ পুরাতন টিন সেড ঘরের অপর্যাপ্ত শ্রেণী কক্ষেই পাঠদা ন অব্যাহত রয়েছে।রোদ,বৃষ্টি ও ঝড়ের দিন ভাঙ্গা জানালা দিয়ে ঝড়ো বাতাসে বৃষ্টির পানির ছিটায় কোমলমতি শিক্ষার্থীদের বই-খাতা সহ জামা কাপড়ও ভিজে যায়। এসব অসুবিধা গুলোকে সঙ্গে নিয়েই অতি কষ্টে নড়বড়ে অবকাঠামোর ঘরেই শিক্ষক ও ছাত্র-ছাত্রীগন ক্লাস করতে বাধ্য হচ্ছেন। ১৯৩৮ ইং সনে বিদ্যালয়টি স্থাপিত হয়ে বিভিন্ন সময়ে নানা দূর্যোগের সন্মূখীন হয়। বর্তমানে স্কুলটিতে ১৭০ জন শিক্ষার্থী পড়া-শুনা করছে।অবকাঠামো ভাল করা হলে মানসম্মত শিক্ষা গ্রহনের জন্য শিক্ষার্থী সংখ্যা বাড়বে বলে স্থানীয়রা জানিয়েছন।সরেজমিন ঘুরে দেখা যায়,৩টি শ্রেণী কক্ষেরই জানালা ভেঙ্গে গেছে,ঘরের ভিতরের বাশের ধারার তৈরী ছাদের ভিতর দিয়ে ছাউনির টিনের ছিদ্র পথে বৃষ্টির পানি পড়ে ছাদ পচে গেছে। এ ব্যাপারে ৫মশ্রেণীর নিলয় চন্দ্র,আরাফাত হোসেন,আয়শা আক্তার,৪র্থ শ্রেণীর দেবশঙ্কর,ফেরদৌসী,আদরী আক্তার সহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, আশ-পাশের অনেক স্কুলেই একতলা বা দুইতলা বিশিষ্ট পাকা বিল্ডিং ঘর থাকায় তাদেরকে আমাদের মতো বৃষ্টিতে ভিজতে হয়না,আমাদের শ্রেণী কক্ষের টিনের বেড়াও ভাঙ্গা থাকায় অনেক ছাত্র-ছাত্রী ঐসব বিল্ডিং স্কুলে পড়তে যায়,স্কুলের মাঠে সব সময় কাদা-পানি জমে থাকায় আমরা প্রানখুলে খেলাধূলাও করতে পারিনা। তাদের দাবী পাকা ভবনের মধ্যে তারা পড়া-শুনা করতে চায়। স্কুলটির প্রধান শিক্ষক কামাল হোসেন সরকার বলেন,স্কুল ভবন সহ খেলার মাঠ উচুকরনের জন্য কর্তৃপক্ষকে অবগত করেছি। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান জানান, অত্র উপজেলার মোট ৯৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ক্ষতিগ্রস্থ বিদ্যালয় গুলোর অবকাঠামো উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক সহ উর্ধতন কতৃপক্ষকে সার্বিক বিষয়ে অবগত করানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, ইতোমধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্থ ও পুরাতন ভবনের বিদ্যালয় সমূহের অবকাঠামো উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহন করা হয়েছে।