কে এম নজরুল ইসলাম
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চার দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ

আজ শুক্রবার (২৩ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে একটি মিছিলও বের করেন সংগঠনটি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা চার দফা দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সেই দাবিগুলো হলো: নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করা; শাপলা ও জুলাইসহ সব গণহত্যার বিচার করা; হেফাজত নেতা-কর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্মসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক কেন্দ্রঘোষিত চার দফা দাবি উল্লেখ করে বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলন গড়ে তুলবো।

তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে নারীর পৈত্রিক উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তি নিশ্চিত করবে।মাওলানা মামুনুল হক এ সময় জুলাই-আগস্ট আন্দোলনের সকল শক্তি ও সহযোদ্ধাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

1

আদালতের রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ

2

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

3

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

4

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

5

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

6

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

7

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

8

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

9

রেমিট্যান্স প্রবাহের পরিমাণ বৃদ্ধির হার

10

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

11

সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের মানববন্ধন

12

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

13

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

14

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

15

বেনাপোলে মাদক ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

16

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

17

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

18

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

19

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

20