মোঃ সোহানুর রহমান
প্রকাশঃ 2-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চামড়া শিল্পের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আজ ১লা জুন ২০২৫ রবিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এক বৈঠকে চামড়া শিল্পের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবী জানানো হয়।
বৈঠকে কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর বলেন, “কোরবানির পশুর চামড়া বিক্রি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ মৌসুমি খাত। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ আর্থিক সুযোগ। অথচ পূর্ববর্তী স্বৈরাচার সরকারের ভুল নীতিমালা ও অব্যবস্থাপনার কারণে বারবার চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমে গেছে, যার ফলে হাজারো মানুষ চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।”
তিনি বলেন, এক সময় চামড়া শিল্প ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। ২০১৩-১৪ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে বাংলাদেশ আয় করেছিল ১,২৫৮ মিলিয়ন মার্কিন ডলার। অথচ দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ২০১৯-২০ অর্থবছরে তা নেমে আসে মাত্র ৭৯৭ মিলিয়ন ডলারে। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি আয় প্রায় ৫৮ কোটি ডলারে দাঁড়ালেও কাঁচা চামড়ার রপ্তানি আয় ১১.৬৫ শতাংশ হ্রাস পেয়ে ৬২.৪৮ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা অত্যন্ত হতাশাজনক।
তিনি আরও বলেন, কোরবানির মৌসুমে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ও অব্যবস্থাপনার কারণে বারবার চামড়ার দাম পড়ে যায়। অনেক জায়গায় চামড়া নষ্ট হয়ে যায় বা মাটিচাপা দিতে হয়, যা একটি রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য লজ্জাজনক। এই খাতে সুশাসন, স্বচ্ছতা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এটি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎসে পরিণত হতে পারে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই, সরকার এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করুক।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার, কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক ফয়জুল ইসলাম, দাওয়াহ ও দফতর সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আশিক আনোয়ার, কওমি মাদরাসা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ নোমান, কার্যনির্বাহী সদস্য ইব্রাহীম নাসরুল্লাহ ও সাইফ মুহাম্মদ আলাউদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

1

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

2

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

3

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

4

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

5

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

6

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

7

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

8

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

9

সমস্ত দলে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্র বন্ধ

10

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

11

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

12

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

13

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

14

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

15

নির্বাচনী গণসংযোগ করেছেন পটুয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াত

16

ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কবির আহমে

17

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

18

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

19

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

20