জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দগাঁও ওয়ার্ডের সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে রুকন সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন ইসলামপন্থী সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের সেই জনআকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াতে ইসলামীর প্রতিটি স্তরের নেতাদের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে।
রবিবার ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে রুকন সমাবেশে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
চান্দগাঁও ৪ ওয়ার্ড আমির ও চান্দগাঁও থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ওমর গনির সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি হাফেজ আবদুল আজিজ মুহাম্মদ শোয়াইবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা আমির মোহাম্মদ ইসমাইল ও চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বোয়ালখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. আবু নাসের।
বিশেষ অতিথির বক্তব্যে চান্দগাঁও থানা আমির মোহাম্মদ ইসমাইল বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন ইসলামপন্থিরা। অন্যায়ের প্রতিবাদে, মানুষের অধিকারের লড়াইয়ে তারাই ছিলেন সম্মুখসারিতে। এখন সময় এসেছে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে জনতার নেতৃত্ব গ্রহণ করার।
চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে বেশ কয়েকটি রাজনৈতিক দল এ দেশকে শাসন করেছে কিন্তু তারা এ দেশের মানুষকে শান্তি দিতে পারেনি। মানবরচিত মতবাদে কেয়ামত পর্যন্ত শান্তি দিতে পারবে না। এ দেশের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য কোরআনের আইনের বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে ওয়ার্ড আমির মো. ওমর গনি বলেন, জনশক্তির সাথে সম্পর্ক সুদৃঢ় করে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। কর্মী ও সহযোগীরাই সংগঠনের মূল চালিকাশক্তি। তাদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন আজ সময়ের দাবি।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগরীর ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা মিয়া মোহাম্মদ হোছাইন শরীফ, ওয়ার্ড বায়তুলমাল সেক্রেটারি হাফেজ আব্দুল আহাদ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রইসুর রহমান চৌধুরী তিতু, ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জালাল আহমদ, ড. আনোয়ার হোসেন নুরী প্রমুখ। সমাবেশে দারস পেশ করেন চান্দগাঁও পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

1

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশাল আইনজীবী ফোরামের দ

2

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

3

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

4

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

5

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

6

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

7

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

8

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

9

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

10

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি

11

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

12

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

13

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

14

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

15

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

16

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

17

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

18

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

19

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

20