জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে রোজার মাসে বিক্রির জন্য মজুদ নিম্নমানের খাঁজুরের দোকানে অভিযান

  মোঃ গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে রমজান মাসকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শনিবার চালানো অভিযানে রমজান মাসকে ঘিরে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

এছাড়াও অভিযানে ৩০ কেজি নিম্নমানের ও পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ভেজাল ৭৫ কেজি গুড়, ৪ কেজি অননুমোদিত রঙ এবং শিশুখাদ্যের সাথে খেলনা রাখার অপরাধে ২ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, রমজান মাসকে ঘিরে পুরাতন বাজারে মেসার্স এনামুল এন্টারপ্রাইজে মজুত করা খেজুরের দোকানের গোডাউনে পচা ও নিম্নমানের খেজুর পাওয়া যায়। যা খাওয়ার অনুপযোগী। তাই এসব খেজুর বিনষ্ট করা হয়। এছাড়াও একই এলাকায় আরেকটি দোকানে গুড়ে ভেজাল পাওয়া গেলে প্রায় ৩০ কেজি গুড় বিনষ্ট করা হয়। অভিযানে একটি বেকারি প্রস্তুতকারক ফ্যাক্টরিতে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহার করা অননুমোদিত ৪ কেজি রঙ নষ্ট করা হয়। বিশেষজ্ঞ দলের সদস্যরা এসব খাদ্য ঘটনাস্থলেই পরীক্ষা-নিরীক্ষা করেন।
এসময় উপস্থিত ছিলেন— বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

1

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

2

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

3

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে

4

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

5

গোপালগঞ্জ জেলার -নৈয়ারবাড়ীতে ঐতিহ্যবাহী"শ্রী শ্রী কার্তিক মে

6

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

7

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

8

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

9

গজারিয়ায় দুই গ্যারেজ থেকে ১০ অটোর ৩৪ ব্যাটারি লুট, দিশেহারা

10

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

11

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

12

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

13

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

14

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

15

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

16

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

17

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

18

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

19

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

20