জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

মোঃ গোলাম জাকারিয়া

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শীতের জ্যাকেটের আড়ালে বিশেষ কায়দায় পাচারের সময় ৫০ বোতল নেশার সিরাপ চকো প্লাসসহ একজনকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে উপজেলার চাঁনশিকারি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তির নাম আশিক হোসেন (২০)। তিনি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে ৫০০ গজ ভেতরে চাঁনশিকারি গ্রামে অভিযান চালায়। এ সময় আশিকের দেহ তল্লাশী করে ৫০ বোতল নেশার সিরাপ চকো প্লাস পায় বিজিবি সদস্যরা। জ্যাকেটের আড়ালে বিশেষ ভেস্টে চকো প্লাসগুলো লুকিয়ে পাচার করছিলেন তিনি। 

বিজিবি অধিনায়ক আরও বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

এব্যাপারে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুত্র বধুর লোহার রডের আঘাতে শ্বশুর জখম

1

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

2

‎জামায়াতে যোগদান করলেন কয়রায় গণঅধিকার পরিষদের সভাপতি সহ ১৬ ন

3

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

4

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

5

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

6

কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হবে না: মির্জা ফখরুল

7

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

8

কৃষিজমি রক্ষায় অভিযান

9

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

10

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

11

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

12

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

13

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

14

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

15

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

16

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

17

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

18

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

19

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

20